নাশকতার আন্তর্জাতিক তদন্তের আহ্বান বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের তত্ত্বাবধানে সব বিচারবহির্ভূত হত্যা, মানবাধিকার লঙ্ঘন, পেট্রলবোমাসহ নাশকতার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির দাবি, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে এসেছে। কিন্তু দমন-পীড়নের অজুহাত সৃষ্টির কুমানসে সরকারি সন্ত্রাসীরা নাশকতা চালিয়ে এর দায় আন্দোলনকারীদের ওপর চাপিয়ে যাচ্ছে।
গতকাল রোববার ২০-দলীয় জোটের পক্ষে বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়ে এ দাবি করেন। বিবৃতিতে বলা হয়, গণ-আন্দোলনকে কলুষিত করে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড হিসেবে রূপদানের কুৎসিত অপচেষ্টা অব্যাহত রেখেছে শাসক শ্রেণি। প্রধানমন্ত্রীর নির্দেশে বিচারবহির্ভূত হত্যা, গণহত্যা, অপহরণ জায়েজ করার জন্যই নাশকতার এই নীল-নকশা বাস্তবায়ন করা হচ্ছে। বিভিন্ন জেলায় আওয়ামী সন্ত্রাসী বাহিনী পেট্রলবোমা, আগ্নেয়াস্ত্র, ককটেলসহ ধরা পড়লেও সরকারি নির্দেশে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।