নাসিম বললেন...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে নির্বাচন চেয়েছেন। নির্বাচন কি মামা বাড়ির আবদার। যখন চাইবেন, তখন দেওয়া হবে? যখন নির্বাচন দিয়েছিলাম, তখন আসেননি কেন? জামায়াতকে রক্ষা ও বাঁচানোর জন্য আপনি নির্বাচন বর্জন করেছিলেন। তবে নির্বাচন অবশ্যই হবে এবং এর জন্য আরও চার বছর অপেক্ষা করতে হবে।’ পটুয়াখালীর আলাউদ্দিন উদ্যান শিশুপার্কে জেলা ১৪ দল আয়োজিত জনসভায় গতকাল রোববার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে জনসভায় ১৪ দলের নেতারা বক্তব্য দেন।