প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে আওয়ামী লীগ রয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেছে আওয়ামী লীগের একটি দল। ক্ষতির পরিমাণ জেনে পুষিয়ে দিতে চেষ্টা করা হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হানিফ এসব কথা বলেন। তিনি বলেন, তাঁরা প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, কারও ধর্ম নিয়ে কটাক্ষ সহ্য করা হবে না।