প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে অবরোধের নামে সাধারণ মানুষ হত্যার রাজনীতি বন্ধের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। পেট্রলবোমা মেরে জনমনে আতঙ্ক সৃষ্টিকারী এই রাজনীতি বন্ধের দাবিতে গত সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা।
সমাবেশে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান। তাঁরা নিরীহ মানুষ পুড়িয়ে মারার জন্য খালেদা জিয়াকে অবিলম্বে বিচারের মুখোমুখি করার দাবি জানান। জনস্বার্থে অতিসত্বর অবরোধ বন্ধ করতেও দাবি জানান তাঁরা। নেতারা জাতিসংঘ ভবনে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন।