নির্ধারিত সময় শেষ, কেন্দ্রগুলোতে শত শত ভোটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: তানভীর আহাম্মেদ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সকাল আটটায় শুরু হয়ে আজ রোববার বিকেল চারটায় শেষ হওয়ার কথা ছিল, তবে নির্ধারিত সময় শেষ হলেও বন্দরের ১৯ ও ২৪ নম্বরের অন্তত ৪টি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বিকেলে কেন্দ্রগুলো পরিদর্শনে বের হন নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। আজ বিকেল ৪টায় ২৪ নম্বর ওয়ার্ডের কদম শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে তিনি প্রথম আলোকে বলেন, ‘এভিএম পদ্ধতি যেহেতু নতুন তাই অনেকের পক্ষে ভোট দিতে দেরি হয়েছে। এ কারণে ভোটকেন্দ্রে অনেকে রয়ে গেছেন। নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছে, একটি ভোটারও যদি থাকে, তবে তারা ভোট নেবে।’

বিকেল ৫টা পর্যন্ত ২৪ নম্বর ওয়ার্ডের ৬২ নম্বর কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কদম শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৯ নম্বরের শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৩ নম্বর মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভোটাররা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন।