নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মল্লিক মু. নাসির উদ্দিন কবীর নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি-সমর্থিত মো. নূর হোসেন। গতকাল বুধবার এ নির্বাচন হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ইউসুফ আলী মোল্লা। ১১টি পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও সভাপতিসহ নয়টি পদে নয়জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি পদে কৃষক লীগের সভাপতি আ. মান্নান রসূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।