নির্বাচন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা মিনিট্রাক শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের দ্বিবার্ষিক নির্বাচন গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আছির উদ্দিন সভাপতি, আবদুল হান্নান ওরফে মুকুল সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম সহসাধারণ সম্পাদক, বেলাল হোসেন মণ্ডল সাংগঠনিক, ফেরদৌসুর রহমান সড়ক সম্পাদক, আবদুল মতিন প্রচার সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া সহসভাপতি মনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য জহুরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।