নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগ ও বামপন্থী আইনজীবীদের একটি এবং বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর বাইরে সাধারণ সম্পাদক পদে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটার সংখ্যা ৮৯৮ জন। নির্বাচন উপকমিটির আহ্বায়ক মো. মফিজুল ইসলাম বলেন, ১৭টি পদে এ নির্বাচন হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ হবে।