নির্বাচন কমিশনের কাজে জনগণ লজ্জিত: বি চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, নির্বাচনের নামে সরকার ও নির্বাচন কমিশন (ইসি) যা করছে তাতে তিনি লজ্জিত, জনগণ লজ্জিত, জাতি লজ্জিত। সুষ্ঠু নির্বাচন দিয়ে জাতিকে এ লজ্জা থেকে মুক্ত করার দায়িত্ব সরকারের।
গতকাল রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুসলিম লীগের অষ্টম জাতীয় কাউন্সিল অধিবেশনে তিনি এসব কথা বলেন।
মুসলিম লীগের দুই অংশ একত্র হয়ে এই কাউন্সিল করে। মুসলিম লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি নেতা আ স ম হান্নান শাহ। কাউন্সিলে মুসলিম লীগের দুই অংশকে একত্র করে জোবায়েদা কাদের চৌধুরীকে সভাপতি ও কাজী আবুল খায়েরকে মহাসচিব নির্বাচন করা হয়। পাশাপাশি এই দুজনকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। বিজ্ঞপ্তি।