নির্বাচন ঠেকানোর ক্ষমতা খালেদা জিয়ার নেই: তোফায়েল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নির্বাচন ঠেকানোর ক্ষমতা খালেদা জিয়ার নেই’ বলে মন্তব্য করলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ শনিবার ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে ঈদ বস্ত্র বিতরণকালে মন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘নির্বাচন ঠেকানোর মতো ভুল আর খালেদা জিয়া করবেন না। তিনি অবশ্যই নির্বাচনে আসবেন। তিনি যদি নির্বাচনে না আসেন তবুও নির্বাচন হবে। নির্বাচন ঠেকানোর ক্ষমতা খালেদা জিয়ার নেই।’
বাজেট সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘২৮ জুন বাজেট নিয়ে প্রধানমন্ত্রী সমাপনী ভাষণে বেশ কিছু প্রস্তাব তুলে ধরবেন। তাঁর ওই প্রস্তাব যদি বাস্তবায়িত হয়, তাহলে এই বাজেট হবে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ বাজেট।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘বাজেট নিয়ে সংসদে যে বিস্তারিত আলোচনা হয়েছে, তা গুরুত্ব দিয়ে বাস্তবসম্মতভাবে বাজেটের সংশোধন করা হবে, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়।’