নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা যাবে না: এইচ টি ইমাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচটি ইমাম
এইচটি ইমাম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, নির্বাচন কমিশনের কোনো কোনো কাজে আওয়ামী লীগও ক্ষুব্ধ। তবে সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ছোটখাট ঘটনা ঘটেছে। তবে তাকে কেন্দ্র করে পৌর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা যাবে না।

আজ বুধবার বিকেলে এইচ টি ইমাম নির্বাচন কমিশনে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে কমিশনকে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলো পড়ে শোনান।
এইচ টি ইমাম ব্যথিত হয়েছেন
তিনি সাংবাদিকদের বলেন, ১৮টি পৌরসভায় বিএনপির ক্যাডারবাহিনী দিয়ে ভোটকেন্দ্র দখল, কেন্দ্রে আসতে বাধা, জাল ভোট প্রদান ও অনেক স্থানে ব্যাপক হারে গোলযোগ সৃষ্টি করা হয়েছে। এই পৌরসভাগুলো হলো কালিয়া, পাথরঘাটা, দুর্গাপুর, ফরিদগঞ্জ, হাজিগঞ্জ, ভূঞাপুর, মনিরামপুর, চন্দনাইশ, নালিতাবাড়ী, বাঘারপাড়া, চাটমোহর, ভালুকা, সরিষাবাড়ী, মাধবদী, সীতাকুণ্ড, গাংনী, মোহাম্মদপুর ও নকলা পৌরসভা।