নির্বাচন পেছানোর দাবি কাদের সিদ্দিকীর দলেরও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন পৌরসভা নির্বাচন কমপক্ষে ১৫ দিন পেছানোর দাবি জানিয়েছে কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ। দলটি ই-মেইল পাঠিয়ে নির্বাচন কমিশনের কাছে এ দাবি জানিয়েছে।
আজ রোববার দলের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর প্রার্থী বাছাই ও অন্যান্য কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যেই নির্বাচন ১৫ দিন পেছানো প্রয়োজন বলে দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।
এদিকে একই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শান্তির দাবিতে গত ২৮ জানুয়ারি থেকে দলের সভাপতি কাদের সিদ্দিকী যে অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন; তার অভিজ্ঞতা সাংবাদিকদের জানানো এবং কর্মসূচির সমাপ্তি ঘোষণা বিষয়ে আগামী ১ ডিসেম্বর বেলা ১১টায় সংবাদ সম্মেলন করবেন তিনি।