নির্বাচন পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ২২ মার্চ অনুষ্ঠিত হচ্ছে না। এক দিন পিছিয়ে ২৩ মার্চ ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ২০ মার্চ জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে ১৯ মার্চ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। টানা দুই দিন কালিহাতীতে দায়িত্ব পালন করে পরদিন নাগরপুরে দায়িত্ব পালন করতে যাওয়া তাঁদের জন্য কঠিন হবে। তাই নির্বাচন কমিশন নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচন এক দিন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে।