নির্বাচন ফুটবল খেলা নয়: ফখরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কোনো ফুটবল খেলা নয়। ফাঁকা মাঠে গোল দেওয়ার বিষয়ও নয়। তিনি বলেন, নির্বাচন একটি রাষ্ট্র ব্যবস্থা, একটি রাষ্ট্রের জনগণের ভবিষ্যৎ।
বিএনপির ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের বিষয়ে আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের সমালোচনা করে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। চিকিৎসক শামসুল আলম খান মিলনের ২৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ’৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য এ আলোচনার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, আজকে তথাকথিত অবৈধ সরকারের নেতারা অনেক বড় বড় বক্তৃতা করছেন। তাঁরা প্রায়ই একটি কথা বলছেন যে তোমাদের নির্বাচনে আসতে বলেছিলাম।’