নির্বাচন বর্জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে নয় উপজেলার ৫৮৬ জন ভোটার ভোট দেন। নির্বাচনে সাধারণ সদস্য শ্রেণিতে ১৪ জন পরিচালক ও সহযোগী শ্রেণিতে ছয়জন পরিচালক নির্বাচিত হন। নির্বাচনে বিজয়ীরা ২৫ জুলাই নিজেদের মধ্য থেকে একজনকে সভাপতি নির্বাচিত করবেন। গত শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে চেম্বারের আটজন পরিচালক সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।