নির্বাচন, মনজুর সব ছিল, ছিল না কেবল 'শিক্ষা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা নিয়ে চট্টগ্রামে ছাত্রলীগের সেমিনারে আলোচকদের বক্তব্যে ঘুরেফিরে এল সিটি নির্বাচন প্রসঙ্গ। শিক্ষা ও শিক্ষার উন্নয়ন নিয়ে কথা বলার চেয়ে বেশির ভাগ বক্তা আগ্রহী ছিলেন বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলমের সমালোচনায়। গতকাল শনিবার দুপুরে ‘শিক্ষার উন্নয়নে চাই সুযোগ্য নেতৃত্ব’ শিরোনামে নগরের রীমা কনভেনশন সেন্টারে এ সেমিনারহয়।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংসদ হাছান মাহমুদ সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমকে ব্যর্থ ও অদক্ষ মেয়র বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা প্রধান সমস্যা হলেও মনজুর আলম সেটি আরও জটিল করেন। পরিচ্ছন্ন নগরকে তিনি নোংরা ও আবর্জনার নগরে পরিণত করেন। তিনি পেট্রলবোমার অর্থের জোগানদাতা। তাঁকে মেয়র নির্বাচিত করা হলে এই নগর বুকসমান পানিতে ডুবে যাবে। ৬০ লাখ নাগরিককে তিনি ডুবিয়ে মারবেন।’
সেমিনারে বিশেষ বক্তা ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার। আলোচনায় অংশ নেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার, সাবেক কেন্দ্রীয় নেতা জহিরউদ্দিন মাহমুদ প্রমুখ। সভাপতিত্ব করেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ।
লিয়াকত সিকদার বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতিটি ঘরে ভোটারদের কাছে যেতে হবে। ভোটারদের কাছে মনজুর আলমের ব্যর্থতার চিত্র তুলে ধরার পাশাপাশি আওয়ামী লীগের উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে।