প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। সীমানা-সংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে গতকাল বুধবার উচ্চ আদালত নির্বাচন স্থগিত করেছেন বলে উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানিয়েছে। আগামী ৪ জুন এ ইউপির ভোট হওয়ার কথা ছিল। সূত্র জানায়, ইতিমধ্যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১০ জন ও সদস্যপদে ৩২ জন প্রার্থী প্রচারণা চালাচ্ছিলেন। এরই মধ্যে সীমানা নির্ধারণের জটিলতা দেখিয়ে নির্বাচন বন্ধের আবেদন জানিয়ে উচ্চ আদালতে রিট করেন এক ব্যক্তি।