নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউপির নির্বাচনও স্থগিত করেছে নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় মেহেরপুর নির্বাচন কার্যালয়ে এ-সংক্রান্ত একটি ফ্যাক্স বার্তা পাঠায় কমিশন। এর দুই ঘণ্টা আগে মেহেরপুর পৌরসভার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। ৩১ অক্টোবর এ দুটি স্থানীয় নির্বাচনে ভোট হওয়ার কথা ছিল।
মেহেরপুরের অতিরিক্ত দায়িত্বে থাকা কুষ্টিয়া জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম বলেন, পুনঃ তফসিল কয়েক দিন পর ঘোষণা হতে পারে। এদিকে নির্বাচন স্থগিতের খবরে রাতেই শহরের বেশ কয়েকটি জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় যুবলীগসহ পৌর ও ইউনিয়নবাসী।