নির্বাচনে অনিয়ম শূন্য শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি বলছে, এতগুলো কেন্দ্রের মধ্যে দুই-একটি স্থানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এটি খুবই নগণ্য, যা শূন্য শতাংশের মধ্যেই আসে।
গতকাল শনিবার বিকেলে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন নিয়ে এই প্রতিক্রিয়া জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
হানিফ দাবি করেন, ইউপি নির্বাচনকে বিতর্কিত করতে শুরু থেকেই বিএনপি ষড়যন্ত্র করছিল। নির্বাচনে নিজেদের প্রার্থী বাছাইয়ে, মনোনয়ন প্রদানে তাদের কোনো আগ্রহ নেই। যেহেতু বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন, তাই বিদ্রোহী প্রার্থী থাকেন। তাঁদের কাঁধে ভর করে নির্বাচনে গোলযোগ সৃষ্টি করার চক্রান্তে লিপ্ত রয়েছে বিএনপি।