নির্বাচনে গিয়ে কী হবে: এরশাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা পরিষদ নির্বাচনও আদৌ সুষ্ঠু হবে কি না, সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ। তিনি বলেন, ‘সামনে জেলা পরিষদ নির্বাচনের কথা হচ্ছে। কেউ কেউ যেতে চাইলেও অনেকেই নির্বাচনে যেতে চায় না। কেন নির্বাচনে যাব? গিয়ে কী হবে? এখনো নির্বাচনে বোমাবাজি হচ্ছে। কেন্দ্র দখল, রক্তারক্তির ঘটনা ঘটছে।’
গতকাল মঙ্গলবার রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব সংহতি আয়োজিত শোভাযাত্রা-পূর্ব সমাবেশে এরশাদ এ কথা বলেন।