প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব প্রার্থীকে সমান সুযোগ দিয়ে সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচনের পরিবেশ তৈরি করছে কি না, সেদিকে নজর রাখছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
গতকাল সোমবার রাতে খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে পেশাজীবী পরিষদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। সেখান থেকে বের হয়ে কার্যালয়ের ফটকে অপেক্ষমাণ সাংবাদিকদের রুহুল আমিন গাজী এ কথা বলেন।
সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের বিএনপি সমর্থন দেবে কি না—এমন প্রশ্নের জবাবে রুহুল আমিন গাজী বলেন, এটা নির্দলীয় নির্বাচন। তার পরও বিএনপি প্রার্থীকে সমর্থন দেবে। আগামী বৃহস্পতিবারের পর এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।