নির্বাচনের দায়িত্ব থেকে ১৭ পুলিশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্ব থেকে ১৭ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আজ বুধবার তাঁদের নির্বাচনের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল প্রথম আলোকে বলেন, সদর দক্ষিণ মডেল থানার ১৭ জন পুলিশ সদস্যকে ওই এলাকার নয়টি ওয়ার্ডে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে আজ তাঁদের ওই দায়িত্ব বাতিল করা হয়েছে।

আগামীকাল কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এর একদিন আগে ১৭ পুলিশ সদস্যের নির্বাচনের দায়িত্ব বাতিল করা হলো। তবে, ঠিক কী কারণে ওই পুলিশ সদস্যদের দায়িত্ব বাতিল করা হয়েছে তা জানানো হয়নি।