নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জাতীয় পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টি আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ‘একজন মানুষ কোটি মানুষ শাসন করতে পারবে না। প্রদেশ ছাড়া কোনো উপায় নেই। ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার করব। নির্বাচন পদ্ধতি পরিবর্তন করব।’

গতকাল শনিবার বিকেলে সিলেটে এক জনসভায় এরশাদ এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমদ।