নির্বাচনের সময় দেশে যুদ্ধাবস্থা তৈরি হয়: ইসলামী আন্দোলন

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের নেতারা
ফাইল ছবি: প্রথম আলো

রাজনৈতিক দলগুলো ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্বে এতটাই বেপরোয়া যে পাঁচ বছর পরপর নির্বাচনের সময় দেশে যুদ্ধাবস্থা তৈরি হয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
সোমবার রাজধানীর মিরপুরে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর কমিটি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর এখনো প্রাতিষ্ঠানিকীকরণ হয়নি। যে নির্বাচন হওয়ার কথা ছিল জনতার ভোটাধিকার প্রয়োগের উৎসব, তা আতঙ্ক ও অনিশ্চয়তার মহড়ায় পরিণত হয়েছে।

ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের মহাসচিব ইউনুছ আহমদ, প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান প্রমুখ ওই ইফতার মাহফিলে বক্তব্য দেন।