প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা গতকাল রোববার দুপুরে দায়িত্ব নিয়েছেন।
এ উপলক্ষে দুপুর ১২টার দিকে জেলা শহরের বড় বাজার ট্রাফিক মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের কার্যালয়ে পৌঁছায়। সেখানে বেলা একটার দিকে চেয়ারম্যান ও সদস্যদের বরণ করে দায়িত্ব বুঝিয়ে দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ জে এম এরশাদ আহসান হাবীব।
দায়িত্ব গ্রহণের সময় জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, জনগণের প্রকৃত সেবা নিশ্চিত করে নীলফামারীকে দেশের একটি মডেল জেলা পরিষদ হিসেবে গড়ে তোলা হবে।