নীতি ও আদর্শের মাধ্যমে শৃঙ্খলা ফেরাতে হবে: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরঞ্জিত সেনগুপ্ত। ফাইল ছবি
সুরঞ্জিত সেনগুপ্ত। ফাইল ছবি

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পথে না গিয়ে নীতি-আদর্শের মাধ্যমে ছাত্রলীগসহ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বলেছেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। এ ব্যাপারে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
আজ সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় দলীয় শৃঙ্খলা ফেরাতে সভানেত্রীর হস্তক্ষেপ কামনা করেন সুরঞ্জিত।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিচারবহির্ভূত হত্যার যে সংস্কৃতি বিএনপি রেখে গেছে আমাদের সামনে, ওই পথে না গিয়ে নীতি ও আদর্শের মাধ্যমে দলের শৃঙ্খলা ফিরিয়ে আনার সময় এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সেটা করতে পারেন।’
সুরঞ্জিত বলেন, ‘প্রথমে ছাত্র সংগঠনের মধ্যে শৃঙ্খলা আনতে হবে। তাঁদের আদর্শ ও নীতিপরায়ণতার দিকে নিয়ে যেতে হবে।’ এ জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদেরসহ অন্য নেতাদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির এই সভাপতি।
আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক নারায়ণ দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী।