নীলফামারীতে ছাত্রলীগের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিটি বিলুপ্তির প্রায় দেড় বছর পর নীলফামারী সরকারি কলেজ ও নীলফামারী পৌর ছাত্রলীগ শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক নোহেল রানার স্বাক্ষরিত এক চিঠিতে গত সোমবার রাতে ওই নাম ঘোষণা করা হয়।

কলেজ শাখায় হোসাইন রেজা শামীমকে সভাপতি ও জুবাইর হোসাইন প্রামানিককে সাধারণ সম্পাদক এবং পৌর ছাত্রলীগে আল শাহরিয়ার শাকিলকে সভাপতি ও তুষার আহমেদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এক বছর মেয়াদের ওই কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সজল কুমার বলেন, ওই দুই কমিটির দায়িত্বপ্রাপ্তদের এক মাসের মধ্যে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রায় দেড় বছর আগে ওই দুই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।