নীলফামারীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, এ দেশে যারা মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, তাদের হত্যা করা হচ্ছে। এসব হত্যাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলা যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে গতকাল শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন। নীলফামারী শহরের শহীদ মিনার চত্বরে এই উৎসবের আয়োজন করা হয়।
জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র বর্ধণের সভাপতিত্বে উৎসব অনুষ্ঠানে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা দেওয়ান কামাল আহমেদ, মমতাজুল হক, আলিমুদ্দিন বসুনিয়া, যুবলীগের শাহিদ মাহমুদ প্রমুখ। এর আগে বঙ্গবন্ধু এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন মন্ত্রী।