নেতা-কর্মীদের গ্রেপ্তার করলেই বিএনপি শেষ হয়ে যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নেতা-কর্মীদের গ্রেপ্তার করলেই বিএনপি শেষ হয়ে যাবে না। তিনি বলেন, আওয়ামী লীগ যাদের কথা চিন্তাও করে না, তারাই আগামী দিনের আন্দোলনের নেতৃত্ব দেবে এবং সমুচিত জবাব দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটাবে।
গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৩৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এ কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষ লড়াইয়ের ময়দানে হয়তো আমাদের সঙ্গে থাকে না। কিন্তু সময় যখন আসবে, তখন তাঁরা উপযুক্ত জবাব দেবেন।’ তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেনি। একটা সুষ্ঠু নির্বাচন হলেই তা প্রমাণিত হবে। বাংলাদেশের জনগণের হিসাবে কখনো ভুল হয় না। সুযোগ পেলে তাঁরা সঠিক রায় দিয়ে থাকেন।
ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম, প্রকৌশলী রিয়াজুল ইসলাম প্রমুখ।