নোয়াখালী ও লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে নোয়াখালী ও লক্ষ্মীপুর ও ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে নেতা-কর্মীরা প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের
করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে মফিজ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতা-কর্মীরা।
নোয়াখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছেরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনিপর সভাপতি আবদুর রহমান, বিএনপির নেতা শাহদাত হোসেন, লিয়াকত আলী খান, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক সাবের হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
এদিকে লক্ষ্মীপুর শহরে জেলা বিএনপির উদ্যোগে গতকাল দুপুরে জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও নিজাম উদ্দিন ভূইয়া, থানা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম প্রমুখ।