নোয়াখালীতে বিপিএর সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ) নোয়াখালী জেলা শাখার প্রথম বার্ষিক সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।
বিপিএর নোয়াখালী শাখার সভাপতি মো. সানাউল্লাহ মিয়ার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিপিএর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ। নোয়াখালী জেনারেল হাসপাতালের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বারডেম হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার, নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ মলয় কান্তি চক্রবর্তী, নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম সামছুল করিম, আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি মীর হামিদুর রহমান।
উদ্বোধনী পর্বের পর এ সেমিনারে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, ডা. আজিজুল হক, লুৎফন নেসা ও মোহাম্মদ কবিরুল ইসলাম।