নোয়াখালীতে ২০ দলের বিক্ষোভ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচারপতিদের অভিশংসনে সংসদে আইন পাসের প্রক্রিয়া শুরুর প্রতিবাদে নোয়াখালী শহরে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
দুপুর ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাজারে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির নেতা সহিদুল ইসলাম ওরফে কিরণ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর ওরফে আলো, জেলা জামায়াতের নেতা তাজুল ইসলাম ও শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাসের প্রমুখ।