নৈরাজ্যের প্রতিবাদে নীল দলের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোটের ডাকা অবরোধে মানুষ পুড়িয়ে হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দল। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গণতন্ত্রের নামে যানবাহনে সাধারণ মানুষকে পেট্রল বোমা দিয়ে পুড়িয়ে মারছে দুর্বৃত্তরা। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বন্ধ করতে হবে মানুষ হত্যার অপরাজনীতি।
মানববন্ধনে নীল দলের সভাপতি মো. আশরাফ উল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মাদের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, ট্রেজারার মো. সেলিম ভুঁইয়া, নীল দলের সাবেক সভাপতি জাকারিয়া মিয়া, শিক্ষক সমিতির সভাপতি মোহা. আলী নূর, সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ বক্তব্য দেন।