নোয়াখালীতে ছাত্রলীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক ওরফে সুজনকে লক্ষ্য করে ককটেল ছোড়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
বেলা সাড়ে ১১টার দিকে শহরের গোদার মসজিদ এলাকা থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহ রশিদ নূর, সাধারণ সম্পাদক ফজলুল হক, ছাত্রলীগের নেতা মাহবুবুর রহমান, নুর হোসেন, বেলায়েত হোসেন প্রমুখ।
গত সোমবার রাতে শহরের গোদার মসজিদ এলাকায় ফজলুল হককে লক্ষ্য করে একটি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা।