নোয়াখালীতে বিএনপির শোক শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদত বার্ষিকীতে নোয়াখালীতে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় জেলা ছাত্রদল নোয়াখালী পৌরসভার সামনে থেকে শোক শোভাযাত্রা বের করে। জেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শোভাযাত্রাটি জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় অংশ নেন নেতা-কর্মীরা।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ। সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান। বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলমগীর, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সদর উপজেলা যুবদলের সভাপতি ভিপি জসিম, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরহাদ চৌধুরী চয়ন প্রমুখ।
বক্তারা সরকারবিরোধী আন্দোলনে গ্রেপ্তার হওয়া বিএনপি ও সহযোগী সংগঠনের সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।