নয় কেন্দ্রে ৮১ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গত শনিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মোহাম্মদ পশ্চিম ইউপির নয়টি ভোটকেন্দ্রে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী মাত্র ৮১টি ভোট পেয়েছেন। উপজেলা নির্বাচন কার্যালয়ের ফলাফলের কাগজপত্র ঘেঁটে দেখা যায়, ওই ইউপির নয়টি ভোটকেন্দ্রে মোট ভোটার ১৫ হাজার ৩২৭ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী মজিবুর রহমান ৩ হাজার ৪৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। সেখানে স্বতন্ত্র প্রার্থী সামছুল হক সরকার পান ৬২৮ ভোট। জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান প্রার্থী মো. অহিদ মিয়া পান ৮১ ভোট।