নয় পৌরসভা আ.লীগের মনোনয়ন চূড়ান্ত
নয় পৌরসভায় মেয়র প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল সোমবার রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌর মনোনয়ন বোর্ডের সভায় মেয়র প্রার্থীদের চূড়ান্ত করে দলটি। আগামী ২৫ মে ওই নয়টি পৌরসভায় সাধারণ নির্বাচন হবে।
আজ মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।
নয় পৌরসভার মধ্যে নরসংদীর ঘোড়াশাল পৌরসভায় মনোনয়ন পেয়েছেন মো. শরীফুল হক, রায়পুরা পৌরসভায় মো. আফজাল হোসাইন; লক্ষ্মীপুর পৌরসভায় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আবু তাহের, ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় মো. এমরান উদ্দিন, নোয়াখালীর মাইজদী পৌরসভায় শহীদ উল্যাহ্ খান, সেনবাগ পৌরসভায় মো. আবু জাফর টিপু, ফেনীর ছাগলনাইয়া পৌরসভায় মোহাম্মদ মোস্তফা, কক্সবাজারের টেকনাফ পৌরসভায় মোহাম্মদ ইসলাম এবং খাগড়াছড়ির রামগড় পৌরসভা মনোনয়ন পেয়েছেন বিশ্ব প্রদীপ কুমার কারবারি।