নয় বিদ্রোহীকে বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়ায় সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলায় নয়জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। গত শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা কমিটির জরুরি সভায় বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁরা হলেন বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউপির নাসির উদ্দিন, আজমল আলী, আবদুর রহমান, পূর্ব গৌরীপুরের আজমল বেগ, পূর্ব পৈলনপুরের ছানা উল্লাহ এবং ওসমানীনগরের পশ্চিম পৈলনপুরের আবদুল হাফিজ, এম এ মতিন, উসমানপুরের ময়নুল আজাদ ও বুরুঙ্গা ইউপির খালেক আহমদ। এ দুই উপজেলায় ২৮ মে ভোট গ্রহণ করা হবে।