নয়াপল্টনে জনসভার অনুমতি পাওয়ার দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ সেপ্টেম্বর দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জনসভার করার অনুমতি পুলিশের কাছে থেকে পাওয়ার দাবি করেছে বিএনপি।

আজ বুধবার দুপুরের দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধিরা দেখা করার পর এই দাবি করেন দলটির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী।

দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচির ঘোষণা করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে ১ সেপ্টেম্বর বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে জনসভা আয়োজনের কথা জানায় বিএনপি। এ জন্য বিএনপি কর্তৃপক্ষের কাছে আবেদন করে।

আজ দুপুরের দিকে বিএনপির একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করতে যায়। প্রতিনিধিদলে ছিলেন শহীদউদ্দিন চৌধুরী, আবুল কালাম আজাদ, আবুল খায়ের ভূঁইয়া প্রমুখ।

শহীদউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ডিএমপির কাছে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি।