নয়াপল্টনে বিএনপির কার্যালয় এলাকায় বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার মো. জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের মনোনয়নপত্র দাখিল করতে বিএনপির অনেক প্রার্থী ও নেতা কর্মী তাদের কেন্দ্রীয় কার্যালয়ে আজ আসেন। দাখিলের সময় বিএনপির কার্যালয় থেকে কিছুটা দূরে নাইটিঙ্গেল মোড়ে একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তবে এটি ককটেল না অন্য কিছু তা জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
ঢাকার দুই সিটি করপোরেশনের দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। এ কারণে দলীয় কার্যালয়ে সকাল থেকে দলের নেতা কর্মীদের আনাগোনা ছিল।