পঞ্চগড় জেলা আ.লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সম্মেলন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে ১২টায় পঞ্চগড় চিনিকল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সাংসদ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন ও সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা জাহান বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজাহারুল হক প্রধান।
বেলা ১১টায় সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও দুই ঘণ্টা পর তা শুরু হয়। সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন পঞ্চগড় সরকারি মিলনায়তনে শুরু হয়েছে। রাত নয়টায় এ প্রতিবেদন লেখার সময় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে কাউন্সিলরদের ভোটাভুটি শুরু হয়।