পটুয়াখালীতে ১৮ বছর পর জেলা আ.লীগের সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৮ বছর পর আজ শুক্রবার পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
দলীয় সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ১৯৯৭ সালের মার্চ মাসে। ওই সম্মেলনে মো. শাহজাহান মিয়াকে সভাপতি ও খান মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যের কমিটি গঠন করা হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নুরুল হক তালুকদার জানান, সকাল ১০টায় স্থানীয় শহীদ আলাউদ্দিন শিশুপার্কে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ। প্রধান অতিথি থাববেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। প্রধান বক্তা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।