পতন আসন্ন হলে সরকার বেপরোয়া হয়: হান্নান শাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, সরকারের যখন পতন আসন্ন হয়, তখন তারা বেপরোয়া হয়ে যায়। ক্রসফায়ারের মাধ্যমে সরকার নিজ দলের নেতা-কর্মীসহ যেভাবে মানুষ হত্যা করছে, তাতে তাদের বিদায়ের লক্ষণ শুরু হয়েছে।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় হান্নান শাহ এসব কথা বলেন।
বিএনপির এই নেতা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আজ আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি সাপেক্ষে
আপনারা এখানে অনুষ্ঠান করতে পারছেন। বিএনপির চেয়ারপারসন যদি সঠিক সময় আন্দোলনের ডাক দেন এবং আপনারা যদি সে আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন, তাহলে আগামী প্রতিষ্ঠাবার্ষিকী মুক্তভাবে পালন করতে পারবেন।’