প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় গতকাল শনিবার পতাকা বৈঠক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৈঠকে ৯ বিজিবি ব্যাটালিয়নের ১৯ সদস্যের প্রতিনিধিত্ব করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আবুল এহসান এবং ২৪ বিএসএফের ২১ সদস্যের পক্ষ থেকে কমান্ড্যান্ট অনিল কুমার হটকার। এ সময় বিজিবি সীমান্তে গুলিবর্ষণ, বাংলাদেশি নাগরিকদের নির্যাতন-হত্যা বন্ধ, অবৈধ অস্ত্র-গোলাবারুদ, মানব এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিএসএফ কার্যকর ভূমিকার দাবি জানায়।