পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটির নয়জন সদস্য গতকাল সোমবার পদত্যাগ করেছেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র আবদুল মান্নান খানের বাসভবনে সংবাদ সম্মেলন করে তাঁরা পদত্যাগের বিষয়টি জানান। পদত্যাগকারী ব্যক্তিরা হলেন যুগ্ম আহ্বায়ক আলী আকবর, আবুল খায়ের মজুমদার, মিজানুর রহমান ও নুরুল ইসলাম; সদস্য সালাহ উদ্দিন, নুরুন নবী, জামাল উদ্দিন তালুকদার, খোরশেদ আলম এবং সাবেক আহ্বায়ক আবদুর রহমান মিয়াজী। এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বলেন, দলের দুঃসময়ে নেতারা পদে থাকতে আগ্রহী নন।