প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আটজন সদস্য পদত্যাগ করেছেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র আবদুল মান্নান খানের বাসভবনে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে তাঁরা এ ঘোষণা দেন। সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল মান্নান খান বলেন, বর্তমান কমিটির আহ্বায়কের দলে প্রাথমিক সদস্য পদ নেই। ৩৫ বছর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে তাঁকে কেন আহ্বায়ক মেনে নিতে হবে। গত ১৫ ফেব্রুয়ারি জেলা আহ্বায়ক কমিটি হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটি ভেঙে দিয়ে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদেন দেয়।