পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আওয়ামী লীগের সভাপতি তোজাম্মেল হোসেন দুলাল চৌধুরী পদত্যাগ করেছেন। তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে গত সোমবার রাতে পদত্যাগপত্র দেন। পদত্যাগপত্রে তিনি বলেন, বিশেষ কারণে তাঁর পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী জানান, পদত্যাগপত্র গ্রহণ করে তাঁকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।