পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছাত্রদলের নবগঠিত তিনটি ইউনিট কমিটি থেকে চার নেতা পদত্যাগ করেছেন। গতকাল স্থানীয় প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারী ছাত্রনেতারা হলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উল্লাহ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিন সরকার, মতলব ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. ইসমাইল ও যুগ্ম আহ্বায়ক মো. এলিন। সংবাদ সম্মেলনে পদত্যাগী নেতারা নবগঠিত মতলব ডিগ্রি কলেজের আহ্বায়ক কমিটি বাতিল করার আহ্বান জানান। এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল গাজী বাহার বলেন, সাংগঠনিক নিয়ম মেনেই নতুন কমিটি করা হয়েছে।