পদবঞ্চিতদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রদলের ৭৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে পদবঞ্চিত ও উপযুক্ত পদ না পাওয়া নেতাকর্মীরা গতকাল মঙ্গলবারও রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছেন। তবে আগের দিনের মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে প্রায় অর্ধশত ছাত্র মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে আসেন। তাঁরা কয়েক মিনিট সেখানে অবস্থান করেন। এ সময় খবর পেয়ে বর্তমান কমিটির নেতা ও তাঁদের অনুসারীরা এগিয়ে এলে পদবঞ্চিত ব্যক্তিরা চলে যান।