পরপর তিনবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মুক্তিযোদ্ধা মো. আজিজুল ইসলাম (৬৭) টানা তিনবার বিজয়ী হয়েছেন। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে গত শনিবার ৫ হাজার ৯৭০ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. নজরুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পান ৩ হাজার ২৭৩ ভোট।